হাসপাতালগুলোকে অগ্নি-নির্বাপণের সনদ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, অগ্নি-নির্বাপণব্যবস্থা থাকার বিষয়ে দেশের হাসপাতালগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ নিতে হবে। নতুন-পুরোনো সবাইকে এ সনদ নিতে হবে। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে রাজধানীর বড় কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।মন্ত্রী বলেন, যেকোনো ধরনের দুর্যোগে এবং আগুন লাগলে করণীয় ঠিক করতে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়।অগ্নি-নির্বাপণের বিষয়ে রুহুল হক বলেন, সারা দেশে সব হাসপাতালকে সতর্ক করতে সংশ্লিষ্ট পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আগুন লাগলে কী করতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণব্যবস্থা জোরদার করা হবে। কিছু কিছু হাসপাতালে প্রশিক্ষণব্যবস্থা আছে। পর্যায়ক্রমে সব হাসপাতালকে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।বৈঠকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, স্কয়ারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষ অংশ নেয়।