হাসপাতালে জয়ন্ত চট্টোপাধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৮ জানুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জয়ন্ত চট্টোপাধ্যায়। ওই সময় তিনি ছিলেন ধানমন্ডি এলাকায়। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় ল্যাবএইড হাসপাতালে। চিকিৎসকেরা জানান, তিনি হূদেরাগে আক্রান্ত হয়েছেন। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)। জানা গেছে, গোড়াতে যে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন তা কেটে গেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে কথা হলো জয়ন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। মুঠোফোনে তিনি জানান, এখন অনেকটা সুস্থতা অনুভব করছেন। সিসিইউ থেকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।