হাসপাতালে ঢুকে গুলি, বাবা-ছেলে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের হরিয়ানা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম নগর গুরগাওয়ের একটি বেসরকারি হাসপাতালে ঢুকে জনসম্মুখে গুলি চালিয়েছে ছয় বন্দুকধারী। গুলিতে সানরাইজ নামের হাসপাতালটির নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন বাবা ও ছেলে আহত হন। তাঁদের নাম রনবীর ও সতবীর। খবর এনডিটিভির।হাসপাতালটির নিবিড় পরিচর্যাকেন্দ্রে ১২ জন অস্ত্রধারী ঢোকে। তাদের মধ্যে কমপক্ষে ছয়জন প্রকাশ্যে গুলি চালায়। এনডিটিভির খবরে পুলিশ জানায়, শত্রুতার জের ধরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এক দিন আগে গুরগাও আদালতে আহত ব্যক্তিরা শত্রুপক্ষের হামলার শিকার হন। এরপর তাঁদের সানরাইজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি করানো হয়। খবর পেয়ে হামলাকারীরা হাসপাতালে গিয়ে আজ আবার হামলা চালায়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিত্সার জন্য অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে।