হাসপাতালে বড়দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত তারকা জর্জ মাইকেলকে এবারের বড়দিন হাসপাতালে কাটাতে হবে। ‘দ্য লাস্ট ক্রিসমাস’ গানের এই তারকা নিউমোনিয়ায় ভুগছেন। অস্ট্রিয়ার ভিয়েনার একেএইচ হাসপাতালে দুই সপ্তাহ ধরে চিকিৎসা চলছে তাঁর। ডিসেম্বরের পুরোটা সময় তাঁকে হাসপাতালেই থাকতে হবে। জর্জ মাইকেলের বন্ধু ফাদি ফাওয়াজ বলেন, ‘জর্জ সেরে উঠছেন, তবে ভাবগতিকে মনে হচ্ছে যে বড়দিনটা তাঁকে হাসপাতালেই কাটাতে হবে।’ গত নভেম্বরের শেষ দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওয়েবসাইট।