হাসপাতালে ভর্তি হলেন ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তান জন্মের আর অল্প কিছুদিন বাকি। এ সময় যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই চিকিত্সকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন। মুম্বাইয়ের মারোলের সেভেন হিলস হাসপাতালে আজ মঙ্গলবার ভর্তি হয়েছেন ঐশ্বরিয়া।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ঐশ্বরিয়ার সঙ্গে রয়েছেন স্বামী অভিষেক বচ্চন, ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ ও মা বৃন্দা। এ ছাড়া শ্বশুর অমিতাভ বচ্চনও পুত্রবধূর পাশে আছেন।হাসপাতালের একটি সূত্র জানায়, সন্তান জন্মের নির্ধারিত দিনের কয়েক দিন আগেই ঐশ্বরিয়াকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য চিকিত্সকেরা পরামর্শ দিয়েছেন। ঐশ্বরিয়ার বাড়ি হাসপাতাল থেকে অনেকটা দূরে জুহু এলাকায়। আর তাই দূরের যাত্রা ঐশ্বরিয়ার পক্ষে ক্ষতিকর হতে পারে বলে মনে করছেন চিকিত্সকেরা। এ কারণে সন্তান জন্মের জন্য নির্ধারিত দিনের কিছুটা আগেই হাসপাতালে ভর্তি হয়েছেন ঐশ্বরিয়া।সেভেন হিলস হাসপাতালের সবচেয়ে উঁচুতলার একটি স্যুটে ঐশ্বরিয়া থাকবেন।