হাসপাতালের আগুনের লোমহর্ষক বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতার ঢাকুরিয়া এলাকার বেসরকারি আমরি হাসপাতালে গতকাল শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছে ৯০ জন। আজ শনিবার হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে।যথাযথ অগ্নিনির্বাপক ও জরুরি উদ্ধারব্যবস্থা না থাকার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দমকল দপ্তরের মামলার পর হাসপাতালটির লাইসেন্সও বাতিল করা হয়।এই হাসপাতালে ভয়াবহ আগুন লাগা দেখেছেন—এমন একজন প্রত্যক্ষদর্শী গনেশ শ্যাম বার্তা সংস্থা রয়টার্সকে এক লোমহর্ষক বর্ণনা দেন। তিনি বলেন, ‘আমরা রাতে ঘুমিয়ে ছিলাম। আনুমানিক রাত আড়াইটার দিকে গ্লাস ভাঙার শব্দ শুনলাম। এ সময় চিকিত্সাধীন রোগীরা বাঁচার জন্য চিত্কার করছিল। যখন আমরা হাসপাতালের প্রধান দরজার দিকে গেলাম। দেখলাম, ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু ভেতরে যেতে পারছিলাম না। তখন পেছনের দরজা দিয়ে আমরা হাসপাতালে ঢুকি। দেখলাম, রোগীদের বাঁচাতে ক’জন মই দিয়ে ভবনে ওঠার চেষ্টা করছেন। আমরা এভাবে ক’জন রোগীকে হাসপাতালের ভেতর থেকে বের করে আনি।’ত্রিপুরা থেকে ভাইয়ের লাশ নিতে আসেন মানিক মর্গ। তিনি বললেন, ‘খবর পেয়ে আমি ত্রিপুরা থেকে একটি ফ্লাইটে কলকাতায় আসি। আমি আজ আমার ভাইয়ের লাশ নিয়েছি। আমরা অনেক টাকা খরচ করলাম, কিন্তু কী আর করা! আমাদের ভাগ্যে যা ছিল, হয়তো তাই হলো।’