হাসপাতালের চিত্র...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোগীকে দিয়ে হাসপাতাল পরিষ্কার করানো হচ্ছে। এই অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের। গতকাল শুক্রবার শাহজাদপুরে রবীন্দ্রনাথের কাছারিবাড়ি জাদুঘর ও শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘কখনো দেখিনি, হাসপাতালে ভর্তি রোগীকে দিয়ে হাসপাতাল পরিষ্কার করানো হয়।’ তিনি বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করতে গিয়ে দেখি, পানি নেই, সুইপার নেই, ডাক্তার নেই। ওষুধ থাকলেও রোগীরা পান না, অ্যাম্বুলেন্স তেলের অভাবে চলে না। এমনকি জরুরি বিভাগে ডাক্তারও নেই।’ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন ও সহকারী পুলিশ সুপার আবু ইউসুফ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ