হাসপাতালের ৭ পরিচালক পুলিশের হেফাজতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় আমরি হাসপাতালের সাতজন পরিচালকে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে তাঁদের আদালতে নেওয়া হয়। গতকাল শুক্রবার তাঁরা লালবাজার থানায় আত্মসমর্পণ করেন।গতকালের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৯০ জনে পৌঁছেছে। তাঁদের মধ্যে গৌরাঙ্গ মণ্ডল নামে একজন বাংলাদেশিও রয়েছেন। আজ হাসপাতালটি সিলগালা করে দিয়েছে রাজ্য সরকার। টাইমস অব ইন্ডিয়া।