হাসিনা ও খালেদার ঈদ কার্ড বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উভয়ের জন্য ঈদের শুভেচ্ছা হিসেবে কার্ড পাঠিয়েছেন। শেখ হাসিনা ও খালেদা জিয়ার একান্ত সচিব উভয়ের পাঠানো শুভেচ্ছা কার্ড গ্রহণ করেছেন।বিরোধী দলের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, আজ সোমবার বেলা পৌনে দুইটায় প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর শুভেচ্ছা কার্ডটি খালেদা জিয়ার একান্ত সচিব শামসুদ্দিন দিদারের কাছে পৌঁছে দেন।অন্যদিকে, খালেদা জিয়াও বিকেল সোয়া চারটার দিকে তাঁর একান্ত সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর একান্ত সচিব এটি গ্রহণ করেন।