হাসিনা-জারদারি বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেছেন। গতকাল সোমবার আবুধাবিতে শুরু হওয়া ভবিষ্যৎ জ্বালানি সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তাঁরা এ বৈঠক করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জারদারি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সফলভাবে গণতান্ত্রিক সরকার পরিচালনার জন্য শেখ হাসিনার প্রশংসা করেন। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সাহসিকতার সঙ্গে জলবায়ু ইস্যু উত্থাপনের জন্যও তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। আন্তর্জাতিক জঙ্গিবাদ ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শান্তির ধর্ম ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। ইউএনবি