হাসিনাকে আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আগামী ৪ আগস্ট ইফতারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপির চেয়ারপারসন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে এদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইফতারের আয়োজন করবেন। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন। গতকাল মঙ্গলবার আমন্ত্রণপত্র দুটি আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। বাসস