হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ঈদ কার্ড পাঠিয়ে এ শুভেচ্ছা জানান।বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খানের কাছে ঈদের শুভেচ্ছা-সংবলিত কার্ডটি পৌঁছে দেন। বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বাসসকে এ কথা জানিয়েছেন।এর আগে চলতি রমজান মাসে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে এবং বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ কার্ড পাঠিয়েছিলেন। এ ছাড়া গত বছরও প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছিলেন। বাসস।