হাসিনার অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাকে অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনা গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মমতার কলকাতার কালীঘাটের বাড়িতে ফোন করে এ অভিনন্দন জানান। মমতা প্রত্যুত্তরে হাসিনাকে শোনান রবীন্দ্রনাথের গান, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। তিনি হাসিনাকে বলেন, ‘আমরা আমাদের সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করব।’ পরে বাড়ির সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের শেখ হাসিনার ফোনের কথা জানিয়ে মমতা বলেন, ‘বাংলাদেশের মানুষকেও আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানাই।’ কলকাতা প্রতিনিধি