আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে বিএনপির সঙ্গে ঐক্যের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। আজ শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী সাংবাদিকদের এ কথা বলেন।এর আগে রাজনৈতিক ঐক্য গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সন্ধ্যা ছয়টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তাঁদের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এ বৈঠক হয়।কাদের সিদ্দিকী সাংবাদিকদের আরও জানান, ‘চারদলীয় ঐক্যজোটে জামায়াতে ইসলামী রয়েছে। এ ব্যাপারে বিএনপির সঙ্গে কথা হয়েছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে জামায়াতের সঙ্গে আমার কাজ করতে অসুবিধার কথা বিএনপিকে জানিয়েছি। এখন তাঁরা এ ব্যাপারে পরে আমাকে জানাবেন।’