হাহাকারের পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরটি সরিয়ে রাখি দাবাড়ুর নীরবতা মেনে।ফলে, ঘুঁটির থমকে থাকা দেখে তোমার আঙুল কিছুক্ষণ স্থির—পাশে গন্ধসহ ধোঁয়া, কাপ থেকেবিকেলের দিকে উড়ে যায় হারানো সৈন্যেরদীর্ঘশ্বাস নিয়ে। তারপর ঘোড়া আসে,ময়দানের বাইরে চলে যায়—এবারও কি ভুল হলো, ছুঁয়েছে মন্ত্রীর ঘাড় আড়ষ্ট আঙুল...পরাজয়ের আগে আত্মঘাতী হওয়া ভালো।দূরে, সন্ধ্যাশাসিত স্তব্ধতায়হাহাকারের পর কোথাও ক্রীড়াফেরত বালকদের হর্ষধ্বনি তীব্র হয়ে ওঠে