হাড় প্রতিস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো অস্ত্রোপচারের মাধ্যমে কোমরের হাড় প্রতিস্থাপন করা হয়েছে। গত রোববার রাতে আবুল বেগ (৬০) নামের এক রোগীর কোমরে অস্থিসন্ধি (হিপ জয়েন্ট) প্রতিস্থাপন করা হয়। অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক শঙ্কর কুমার রায় প্রথম আলোকে জানান, আবুল বেগের কোমরে হাড় প্রতিস্থাপনে খরচ হয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। এ ধরনের অস্ত্রোপচার দেশের বাইরে করালে প্রায় ১০ লাখ টাকা ব্যয় হতো। নিজস্ব প্রতিবেদক, সিলেট