হায় ইতালি! হায় ফ্রান্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আগেরবারের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও ইতালিকে এবার কেউ ফেবারিটদের তালিকায় রাখেনি। তবে বিশ্বকাপ এলেই দুই চ্যাম্পিয়নের চেহারা বদলে যাওয়ার ইতিহাস মনে রেখে কেউ তাদের বাতিলের খাতায়ও ফেলে দিতে পারেনি। কিন্তু বিশ্বকাপে যা হলো, সেটি বোধ হয় কারও কল্পনায়ও ছিল না। তিন ম্যাচের একটিতে ড্র ও দুটিতে হেরে ‘এ’ গ্রুপের শেষ জায়গাটি জুটেছে ফ্রান্সের। জিদানের উত্তরসূরিরা আরও বড় লজ্জার জন্ম দিয়েছেন মাঠের বাইরের কাণ্ডকীর্তিতে। দুই ম্যাচে ড্র আর একটিতে হেরে গ্রুপের শেষ স্থান জুটেছে চ্যাম্পিয়ন ইতালিরও। বিশ্বকাপ ইতিহাসে এটাই ইতালির সবচেয়ে বাজে পারফরম্যান্স। এর আগে কখনোই জয়হীন কোনো বিশ্বকাপ কাটেনি ইতালির, গ্রুপে সর্বশেষ স্থান পাওয়াও এবারই প্রথম। আগের দুই ফাইনালিস্টেরই দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারার মাত্র দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৯৬৬ বিশ্বকাপে প্রথম রাউন্ড পেরোতে পারেনি আগেরবারের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ব্রাজিল ও চেকোস্লোভাকিয়া।