হায় বুনো হাঁস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবন্দর এলাকা থেকে বুনো হাঁস ধরে তা দরিদ্র মানুষকে খাওয়ানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ। তারা বলেছে, হাঁসগুলো জবাই করে সেগুলো পেনসিলভানিয়ার ফুড ব্যাংকে জমা দেওয়া হবে। সেখান থেকে দরিদ্র মানুষের মধ্যে তা বণ্টন করা হবে। ২০০৯ সালের জানুয়ারিতে একটি বিমানের ইঞ্জিনে হাঁস ঢুকে পড়লে ওই বিমানটি হাডসন নদীতে অবতরণে বাধ্য হয়েছিল। সে ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য শহর কর্তৃপক্ষের এ পরিকল্পনা। রয়টার্স