হায় মুঠোফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের ছেলে মাহিনকে নিয়ে পুকুরে গোসল করতে যান দেলোয়ার (৩২)। মুঠোফোনটি রাখেন পুকুরপাড়ে। গোসলের একপর্যায়ে হঠাৎ বেজে ওঠে মুঠোফোন। তড়িঘড়ি উঠে মুঠোফোনে কথা বলতে শুরু করেন তিনি। আনমনে অনেকটা দূরে চলে যান। কিছুক্ষণ পর তাঁর মনে পড়ে, সাঁতার না জানা শিশু মাহিনের কথা। সঙ্গে সঙ্গেই শুরু হয় খোঁজাখুঁজি। অনেকক্ষণ পর উদ্ধার হয় মাহিনের নিষ্প্রাণ দেহ। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুরের মধুখালীর গন্ধারদিয়া গ্রামে ঘটে ঘটনাটি। ফরিদপুর অফিস