হায় শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনা গত সোমবার সন্ধ্যার। সঞ্জয় দত্তের দেওয়া পার্টিতে গিয়ে তুলকালাম বাধিয়ে বসেছেন শাহরুখ খান। তাঁর এক ঘুষিতে ধরাশায়ী পরিচালক ফারাহ খানের স্বামী শিরীষ কুন্ডার। এই এক ঘুষি কেবল কুন্ডারকেই ধরাশায়ী করেনি, ধরাশায়ী উল্টো শাহরুখও। তবে এমন কাণ্ডের পর বিষয়টি নিয়ে বেশ ঠান্ডাই আছেন ফারাহ এবং কুন্ডার। শাহরুখের বিরুদ্ধে কোনো মামলা করছেন না দীর্ঘদিনের বন্ধু ফারাহ। বললেন, ‘শাহরুখের হয়তো মানসিক সমস্যা যাচ্ছে, হয়তো বা দেখা দিয়েছে ক্যারিয়ারবিষয়ক কোনো জটিলতা। তবে সোমবার সন্ধ্যার ঘটনা আমাকে ব্যথিত করেছে।’ ফারাহ মামলা না করলেও এ কথাই যেন সুচ হয়ে আঘাত করেছে শাহরুখের মর্মমূলে। কারণ ওই প্রিয়াঙ্কা চোপড়া-কাহিনি! অনেকেরই ধারণা, এসব বিষয় নিয়ে পারিবারিকভাবে অশান্তিতে থাকারই বহিঃপ্রকাশ এটা! টিএনএন এবং জি নিউজ।