হায়দার আলীকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলীকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এখন থেকে ট্রাইব্যুনালের পাশাপাশি সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনা করতে পারবেন।জানতে চাইলে আজ সোমবার সৈয়দ হায়দার আলী প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন।