হিং ও টিংয়ের মা-বাবা হৃদি-লিটু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই সঙ্গে ছেলে ও মেয়ের মা-বাবা হলেন অভিনয়শিল্পী হৃদি হক ও লিটু আনাম। তাঁরা ছেলের নাম রেখেছেন হিং আর মেয়ের নাম টিং। গতকাল সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে হূদি হকের অস্ত্রোপচার করা হয়। যমজ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হূদিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। অবস্থার উন্নতি হওয়ায় আজ মঙ্গলবার সকালে হূদি হককে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, মা এবং তাঁর সন্তানদের অবস্থা এখন যথেষ্ট ভালো। আজ-কালের মধ্যেই তাঁরা বাসায় ফিরে যেতে পারবেন। হৃদি ও লিটু জানান, যমজ সন্তানের মা-বাবা হওয়ায় তাঁরা যথেষ্ট আনন্দিত। লিটু আনাম দীর্ঘদিন অভিনয় করছেন। আর হৃদি হক অভিনয়ের পাশাপাশি নাটক লেখা এবং পরিচালনার সঙ্গেও জড়িত আছেন। হৃদির বাবা ইনামুল হক ও মা লাকি ইনাম বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব।