নির্বাহী সম্পাদক: ড. মিজানুর রহমান, এলকপ ও পলল প্রকাশনীর যৌথ প্রকাশনা। প্রকাশ: ডিসেম্বর ২০১০, মূল্য: ৭০০ টাকা।মানবাধিকার সামার স্কুল উপলক্ষে এলকপ ও পলল প্রকাশনীর মানবাধিকার-বিষয়ক প্রকাশনা এটি। এবারের বিষয় প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌম ক্ষমতা। এতে ২১টি নিবন্ধ রয়েছে। মানবাধিকার ও প্রাকৃতিক সম্পদ বিষয়ে নিবন্ধগুলো লিখেছেন মো. রফিকুল ইসলাম, আবদুল্লাহ আল ফারুক, সাদিয়া আফরোজ বিনতে সিরাজ, আহমেদ ইহসানুল কবির, সৈয়দ সরফরাজ হামিদ, মিজানুর রহমান, সাইরা রহমান খান, শুভ্রম রাজকোয়া, রাবাব ফাতিমা, এস এম মাসুম বিল্লাহ, উত্তম কুমার দাস প্রমুখ। নিবন্ধগুলোয় বাংলাদেশ প্রেক্ষাপট বাদেও বহির্বিশ্বের বিষয়গুলো উঠে এসেছে। প্রকাশনাটি মানবাধিকার বিষয়ে একটি উল্লেখযোগ্য এবং ব্যতিক্রম সংযোজন বলা যায়। প্রকাশনাটি আইনের ছাত্র, আইনজীবী, গবেষক ও বিচারকদের বেশ কাজে আসবে বলে বিশ্বাস।