হিজবুত তাওহিদের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ শুক্রবার বিকেলে মাইকিং করে জিহাদি বই বিক্রির সময় পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হিজবুত তাওহিদের সদস্য বলে পুলিশ জানায়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, আতিকুর রহমান (২৭), মো. রিয়াজ (২৪) ও রিকশাচালক ইয়াসীন আলী (৩০)। এ সময় তাঁদের কাছ থেকে হিজবুত তাওহিদের প্রতিষ্ঠাতা বায়েজীদ খান পন্নীর লেখা ‘দজ্জাল’ নামক বইয়ের বেশকিছু কপি উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহআলম সরকার জানান, ‘আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রেসক্লাবের সামনে রিকশায় মাইকিং করে এই তিনজন জিহাদি বই বিক্রি করছিল। এ সময় তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।’ রিকশাচালকও হিজবুত তাওহিদের সদস্য বলে তিনি জানান।গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের হিজবুত তাওহিদের সদস্য হিসেবে দাবি করেছেন বলে এসআই জানান। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।