হিজবুত তাওহীদের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফুলবাড়ী এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচারপত্র বিতরণের সময় গোপন ধর্মীয় সংগঠন হিজবুত তাওহীদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে ওই দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট এলাকার সাকিব রহমান (৩২) ও রাজশাহীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মাইনুল ইসলাম (৩৫)।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, গতকাল সন্ধ্যায় প্রচারপত্র বিতরণের সময় তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রচারপত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান থেকে তাঁদের সঙ্গে হিজবুত তাওহীদের সম্পৃক্ততা পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হওয়ার পর সাকিব আদালত চত্বরে সাংবাদিকদের কাছে নিজেকে হিজবুত তাওহীদের সদস্য বলে দাবি করেন। তিনি বলেন, দেশে ইসলাম কায়েমের জন্য তাঁরা এ কাজ করছেন।