হিজবুত তাওহীদের পাঁচ কর্মীর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া হিজবুত তাওহীদের পাঁচ কর্মীকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।আজ রোববার দুপুরে বিচারিক হাকিম রাজিবুল হক গ্রেপ্তারকৃত পাঁচজনের জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।গ্রেপ্তার হওয়া আরেক কর্মী আল আমিন গণপিটুনিতে গুরুতর আহত হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন।উল্লেখ্য, গত শুক্রবার রাতে উপজেলার দীপেশ্বর গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় স্থানীয় গ্রামবাসী তাঁদের ঘেরাও করে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু জেহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়। সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে তাঁদের আদালতে পাঠানো হয়।