হিজবুত তাহরীরের প্রধান পৃষ্ঠপোষক গোলাম মাওলা কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক গোলাম মাওলাকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। এ সময় গোলাম মাওলার আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।গত মার্চ মাসে উত্তরা থানায় করা একটি মামলায় গোলাম মাওলাকে ৮ জুলাই বিকেলে রাজধানীর কাঁটাবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক।