হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুজনকে আটক করা হয়েছে। জুমার নামাজের পর রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যালের মোড়ে হিজবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবস্থাপনা) দ্বিতীয় বর্ষের ছাত্র জুবায়ের আহমেদ (২২) এবং গাজীপুর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িত্ প্রকৌশল বিভাগের ছাত্র আবুল বাশার (২৬)। জুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে থাকেন। এলিফ্যান্ট রোড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান দুপুরে প্রথম আলোকে জানান, জুমার নামাজের পর পুলিশ বাটা সিগন্যাল মোড় থেকে জুবায়ের ও বাশারকে আটক করে। এ সময় তাঁরা হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ করছিলেন। হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে তাঁদের আটক করা হয়েছে।