হিজবুত তাহরীরের সন্দেহভাজন তিন সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রমনা থেকে পুলিশ নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে তিনজনকে আটক করেছে। গতকাল সোমবার গভীর রাতে রমনা এলাকার সিদ্ধেশ্বরী বালুর মাঠে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন—মাসুদ রানা, মহিন উদ্দিন ও তৌফিক আহমেদ।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দুইটার দিকে বালুর মাঠে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭২টি পোস্টার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।