হিজাবের কারণে যুব অলিম্পিক থেকে ইরানি ফুটবল দল বহিষ্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিজাব পরে খেলতে চাওয়ার কারণে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় প্রথম যুব অলিম্পিক ফুটবল থেকে বহিষ্কার করা হয়েছে ইরানি বালিকা ফুটবল দলকে।এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) ফিফার নির্দেশানুযায়ী হিজাব ছাড়া ইরানি বালিকা ফুটবল দলকে খেলতে দিতে অস্বীকৃতি জানালে ফিফা এ সিদ্ধান্ত নেয়। ইরানের জায়গায় থাইল্যান্ডকে খেলার সুযোগ দেওয়া হয়েছে।এ ব্যাপারে ফিফার সাধারণ সম্পাদক বলেন, ‘ইরানকে বহিষ্কার করা ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প ছিল না। কারণ বিশ্ব ফুটবলের নিয়মানুযায়ী কেবল জার্সি, শর্টস ও মোজা-বুট পরে খেলতে হবে এবং সবাই এই নিয়মই মেনে চলে। একটি মাত্র দলের জন্য আমরা এই নিয়মের ব্যত্যয় হতে দিতে পারি না।’সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এই অলিম্পিকে ১৪ থেকে ১৮ বছর বয়সী প্রায় তিন হাজার ৫০০ খেলোয়াড় অংশ নেবে।