হিজড়াদের পুনর্বাসনের পদক্ষেপ নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন এলাকার হিজড়াদের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ তাদের পুনর্বাসনের লক্ষ্যে প্রকল্প প্রণয়নে মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।আজ বুধবার সংসদ ভবনে জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এই সুপারিশ করা হয়। পিআইডির এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।বৈঠকে ১৪তম সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।দেশের বিভিন্ন এলাকার হিজড়াদের সামাজিক অবস্থা ও জীবনসংগ্রাম এবং তাদের বিষয়ে মানুষের মধ্যে বিদ্যমান ভীতি নিয়ে আলোচনা হয় বলেও জানা গেছে।বৈঠকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০১১ অনুষ্ঠান নিয়েও আলোচনা হয়। কমিটির ১৪তম বৈঠকে নেওয়া এ নির্বাচন স্থগিতাদেশের সিদ্ধান্ত প্রত্যাহার করে নির্বাচন চালু রাখার সুপারিশ করা হয়।১৯৯৪-২০০৪ মেয়াদি প্রকল্পের আওতায় সিলেট ও খুলনা ভবঘুরে প্রশিক্ষণকেন্দ্রের নির্মাণকাজ অসমাপ্ত থাকা ও কাজ মানসম্মত না হওয়া সম্পর্কে মতামত দেওয়ার জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে পরবর্তী বৈঠকে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।স্থায়ী কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম, আ ক ম বাহাউদ্দিন, চেমন আরা বেগম, মাহজাবীন মোরশেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিত্ বিশ্বাসসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।