হিটলারকে দেখা এক বালকের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৩৩ সালের কথা। ইহুদি বালক এডগার ভয়াখটভানগারের বয়স তখন মাত্র আট বছর। জার্মানির মিউনিখে নাৎসি নেতা এডলফ হিটলারের বাড়ির কাছেই থাকত এডগারের পরিবার। তাই স্বভাবত ক্ষমতাধর এই মানুষটিকে কাছ থেকে দেখা বা তাঁর কর্মকাণ্ডের ব্যাপারে কৌতূহল ছিল ছোট্ট বালকটির।মিউনিখে হিটলারের বিলাসবহুল একটি দোতলা বাড়ি ছিল। ওই বাড়ির সামনে দিয়েই বিদ্যালয় বা অন্য কোথাও আসা-যাওয়ার রাস্তা ছিল বালক এডগারের। ওই সময় একদিন আয়ার সঙ্গে ফেরার পথে হিটলারের দেখা পায় ইহুদি বালকটি। হিটলারের পরনে ছিল সেনা পোশাক, সেই চিরচেনা হ্যাট। নিজের বিলাসবহুল দোতলা বাড়ি থেকে বের হওয়ার পর সমর্থক ও সহযোগীরা সাড়ম্বরে তাঁকে অভিবাদন জানান। হিটলারও হ্যাট খুলে অভিবাদনের জবাব দেন। এরপর গাড়িতে করে চলে যান।কৌতূহল মেটাতে বালক এডগার একদিন হিটলারের বাড়ির সীমানা ঘেঁষে মূল ফটকের কাছে গিয়ে দরজায় তাঁর নামটিও দেখে আসেন। এর পর পেরিয়ে গেছে আট দশকেরও বেশি সময়। তবে সেই দিনগুলোর কথা এখনো স্পষ্ট মনে করতে পারেন ৮৮ বছর বয়সী এডগার ভয়াখটভানগার। বিবিসি অনলাইনকে তিনি বলেন, হিটলার সপ্তাহান্তে মিউনিখের বাড়িতে যেতেন। বাড়ির সামনে রাখা গাড়ির বহর আর নিরাপত্তারক্ষীদের দেখে তাঁর আগমন টের পাওয়া যেত।নািস বাহিনীর তত্পরতার কথা স্মরণ করে এডগার বলেন, নািস বাহিনীর সদস্যরা মাঝেমধ্যে তাদের স্কুলে যেত। তাই শিক্ষকেরা তাদের খাতার ওপরে পেনসিল দিয়ে ‘স্বস্তিকা’ (নািসদের প্রতীক) আঁকিয়ে রাখতেন। স্কুলে গিয়ে নািস বাহিনীর সদস্যরা বলতেন খাতায় জার্মানির শত্রুদের নাম লিখতে। সেই শত্রুর তালিকায় ছিল যুক্তরাজ্য, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। গত শতকের তিরিশের দশকের মধ্যভাগে নািসদের লক্ষ্য সম্পর্কে ইহুদিরা স্পষ্ট ধারণা পেয়ে গেল। তারা বুঝতে পারল, হিটলার ইহুদিদের জন্য বিপজ্জনক। হিটলারের বাহিনী তাদের নির্মূল করে দেবে। এতে খুব ভড়কে যায় তারা। তবে হিটলারের বাহিনী কতটা নির্মম ও অত্যাচারী হতে পারে, তা খুব অল্প সময়েই নিজের চোখে দেখতে পেল বালক এডগার।এডগারের চাচা লিওন ভয়াখটভানগারের নািসবিরোধী নাট্যকার ছিলেন। তবে তিনি আগেই দেশের বাইরে চলে যান। আর কোনোদিন জার্মানিতে ফেরেননি। তবে এডগারের পরিবার আর রক্ষা পেল না। ১৯৩৮ সালের ১০ নভেম্বর হিটলারের সেনারা কড়া নাড়ে তাঁদের বাড়ির দরজায়। ১৪ বছর বয়সী এডগারের সামনেই তাঁর বাবাকে তুলে নিয়ে যাওয়া হয়। বাবার গ্রন্থাগারের বইগুলোও জব্দ করে বড় বড় বাক্সে ভরে নিয়ে যায় তারা।এডগার জানান, এক রাতে ৯১ জন ইহুদিকে হত্যা, হাজারো মানুষকে আটক এবং হাজার হাজার ইহুদির বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় সিনাগগ ধ্বংস করে দেয় হিটলারের গেস্টাপো বাহিনী। এর পর এডগারের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। মা আর নিকটাত্মীয়দের সঙ্গে ঘরে ভীতিকর পরিবেশে অসহায় অবস্থায় দিন কাটতে থাকে তাঁদের।বন্দিশালা থেকে ছয় সপ্তাহ পর এডগারের বাবা ফিরে আসেন। নির্মম অত্যাচারে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। নড়াচড়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেন। এডগার জানান, বাবা ফিরে আসার পর পরিবারের সবাই যুক্তরাজ্যে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্বজনদের সহযোগিতায় যুক্তরাজ্যে যাওয়ার ভিসা পেয়ে যান তাঁরা। ১৯৩৯ সালের ফেব্রুয়ারিতে প্রথমে এডগার যুক্তরাজ্যে যান। এর কিছুদিন পর তাঁর মা-বাবাও সেখানে চলে যান।দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এডগারের পরিবার জার্মানির মিউনিখে তাঁদের পুরোনো বাড়িতে আর ফিরে যাননি। তবে এডগার নিজে পঞ্চাশের দশকে একবার হিটলারের সেই দোতলা বাড়িটি দেখতে যান। বাড়িটি তখনো দাঁড়িয়ে ছিল। সেখানে এমন কোনো চিহ্নই ছিল না, যাতে মনে হতে পারে ইতিহাসের একসময়ের ক্ষমতাধর মানুষের বাড়ি এটি।