হিথকে নিয়ে ছবিতে আপত্তি মিশেলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রোকব্যাক মাউন্টেন ছবির অভিনয়শিল্পী হিথ লেজার না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বছর তিনেক আগে। ভুল ওষুধ প্রয়োগের ফলে মৃত্যু হয়েছিল এই অস্ট্রেলিয়ানের। তাঁর জীবন নিয়েই ছবি হচ্ছে এবার। তা শুনে আঁতকে উঠেছেন হলিউড তারকা মিশেলে উইলিয়ামস। ২০০৪ সালে ব্রোকব্যাক মাউন্টেন ছবি থেকে হিথের সঙ্গে তাঁর প্রেমের শুরু। কোলজুড়ে এসেছিল মেয়ে ম্যাটিলডা। তবে শেষমেশ ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল এই জুটির, ২০০৭ সালে। তাই মিশেলে উইলিয়ামস বললেন, ‘এখন যদি হিথকে নিয়ে ছবি হয়, তবে খুব ভয়ংকর ব্যাপার হবে। কষ্টের স্মৃতিগুলো ফিরে আসবে আবার। আমি চাই না, ছবিটি তৈরি হোক।’ পিটিআই।