হিথ্রো বিমানবন্দরে নারীসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে গতকাল মঙ্গলবার এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়। মহানগর পুলিশের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, গতকাল স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে হিথ্রো বিমানবন্দরে ওই দুই ব্যক্তিকে বহনকারী বিমান অবতরণ করে। এরপর বিমানবন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক দুজনের বয়স ২৬ বছর। পরে মেট্রোপলিটান পুলিশের সন্ত্রাসবিরোধী বাহিনীর কর্মকর্তারা তাঁদের লন্ডনের কেন্দ্রীয় থানায় নিয়ে যান। বর্তমানে তাঁদের থানা হাজতে রাখা হয়েছে। পুলিশ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি ও সংঘটিত করার সঙ্গে জড়িত সন্দেহে ওই দুজন গ্রেপ্তার হন।