হিথ্রো বিমানবন্দরে ১৩০ ফ্লাইট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ তুষারপাতের কারণে আজ সোমবার ১৩০টি ফ্লাইট বাতিল করেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ও কাল মঙ্গলবার হালকা তুষারপাত অব্যাহত থাকবে। এ কারণে গতকাল রোববারের মতো বিমানসেবা আজও ব্যাহত হতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। হিথ্রো ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর। কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারপাতের কারণে আজ তারা ১০ শতাংশ ফ্লাইট বাতিল করেছে। খারাপ আবহাওয়ার সময় চলাচলের জন্য অনেক বিমানবন্দরেই অতিরিক্ত রানওয়ে থাকে। কিন্তু হিথ্রো বিমানবন্দর পুরোপুরি ব্যবহূত হওয়ায় সেখানে এ ধরনের কোনো অতিরিক্ত জায়গা নেই। তাই বিলম্বিত ফ্লাইটগুলোর সময়সূচি আবার নির্ধারণ করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া তুষার অপসারণের জন্য পর্যাপ্ত গাড়িও নেই ওই বিমানবন্দরে। সেখানে মাত্র ১৩০টি তুষার সরানোর গাড়ি আছে। এ ছাড়া তুষারপাতের কারণে যুক্তরাজ্যে আজ আরও কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হচ্ছে।