হিনা রাব্বানিকে অপসারণের খবর নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে হিনা রাব্বানি খারকে সরিয়ে দেওয়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে দেশটির সরকার।গতকাল মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দ্য নিউজকে এ কথা জানান। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির দপ্তর থেকে এ ধরনের পরিবর্তনের খবর নাকচ করা হয়েছে।গত রোববার লাহোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় নতুন একটি দল কাজ করবে। কিন্তু ‘নতুন দল’ বলতে প্রধানমন্ত্রী কী বুঝিয়েছেন, তা পরিষ্কার না হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে হিনা রাব্বানিকে অপসারণের খবর ছড়িয়ে পড়ে।এদিকে গিলানির ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র। ওই মুখপাত্র বলেন, ‘নতুন দল’ বলতে প্রধানমন্ত্রী আসলে নতুন পররাষ্ট্রসচিব এবং নয়াদিল্লিতে নিযুক্ত হাইকমিশনার সালমান বশিরকে বুঝিয়েছেন।উল্লেখ্য, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন নতুন সদস্য হিসেবে হিনা রাব্বানির ব্যাপক সফলতা দলীয় সদস্যদের মধ্যে ঈর্ষার জন্ম দিয়েছে।