হিনার বিয়ের সনদ চাইলেন নির্বাচনী কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারকে তাঁর বিয়ের সনদ জমা দিতে বলেছেন দেশটির এক নির্বাচনী কর্মকর্তা। ‘দ্য ডন’ জানায়, পাকিস্তানের জাতীয় পরিষদের আসন্ন নির্বাচনে হিনা রাব্বানি কোট আদ্দু আসনে পাকিস্তান পিপলস পার্টির টিকিটে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শনিবার তাঁর মনোনয়নপত্রের কাগজপত্র পরীক্ষা করেন রিটার্নিং কর্মকর্তা (আরও) আবদুর রেহমান বোদলা। হিনা মনোনয়নপত্রের কাগজপত্রে উল্লেখ করেছেন, স্বামী ফিরোজ গুলজারের সাড়ে তিন কোটি রুপি দেনা রয়েছে।মনোনয়নের বিরুদ্ধে অভিযোগ শুনানিতে গতকাল নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন হিনা। সংক্ষিপ্ত শুনানি শেষে নির্বাচনী কর্মকর্তা তাঁকে বিয়ের সনদ জমা দিতে নির্দেশ দেন। হিনা তাঁর বিয়ের সনদ উপস্থাপনে সম্মত হয়েছেন। আজ মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে হিনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা।