হিন্দি শিখছেন সানি লিওন!
পূজা ভাটের পরিচালনায় ‘জিসম ২’ ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী সানি লিওন। এরই মধ্যে হিন্দি ভাষা রপ্ত করতে উঠে-পড়ে লেগেছেন তিনি। হিন্দি ভাষা শিখতে তাঁর আগ্রহ এবং দ্রুত অগ্রগতি দেখে বেশ খুশি ছবিটি নির্মাণের সঙ্গে যুক্ত সবাই। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় সানি লিখেছেন, ‘আজ হিন্দি শেখার সেশনটা বেশ ভালোই হল। হিন্দি শিখতে খুবই ভালো লাগছে। আগের চেয়ে অনেক ভালো হিন্দি বলতে পারছি। সামনে অবশ্যই হিন্দি ভাষা পুরোপুরি রপ্ত করে ফেলব।’‘বিগ বস ৫’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পাঞ্জাবি বংশোদ্ভূত কানাডিয়ান মডেল সানি। পরবর্তী সময়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন বলিউডের প্রযোজক ও পরিচালক মহেশ ভাট এবং ‘জিসম ২’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দেন সানি। ‘বিগ বস ৫’ অনুষ্ঠান শেষে কানাডা চলে গেলেও সম্প্রতি মুম্বাইয়ে ফিরে এসে ছবির শুটিং শুরু করেছেন তিনি। ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডিনো মোরিয়া, অরুণোদয় সিং, শার্লিন চোপড়া প্রমুখ। এর মুক্তির দিন ধার্য করা হয়েছে চলতি বছরের ১২ ডিসেম্বর।