হিমাদ্রি হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হিমাদ্রি হত্যা মামলার অন্যতম আসামি শাহাদাত হোসেন ওরফে সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে গোয়েন্দা পুলিশ ও পাঁচলাইশ থানা-পুলিশ যৌথভাবে তাঁকে গ্রেপ্তার করে। তিনি ওই হত্যা মামলার এজাহারের তিন নম্বর আসামি।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আলমগীর হোসেন শাহাদাত হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন।গত ২৭ এপ্রিল কুকুর লেলিয়ে দেওয়ার পর শহরের মাস্টারমাইন্ড কারিকুলাম স্কুলের চতুর্থ তলার ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় হিমাদ্রি মজুমদারকে। গুরুতর আহত হিমাদ্রি ২৬ দিন চিকিত্সাধীন থাকার পর গত ২৩ মে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান।এদিকে হিমাদ্রির পরিবারের পক্ষ থেকে আজ নগরের প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে এ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।