হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব শেখ হাসিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ক্রমবর্ধমান ঝুঁকির প্রেক্ষাপটে হিমালয় পরিষদ নামে দক্ষিণ এশীয় আন্তসরকারসংক্রান্ত ফোরাম গঠনের প্রস্তাব করেছেন।প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে এরই মধ্যে হিমালয়ের হিমবাহ গলে যাওয়া, সমুদ্রস্তর বৃদ্ধি পাওয়া, অস্বাভাবিক ঝড়, ভূমিক্ষয়, লবণাক্ততাসহ এ অঞ্চলের দেশগুলো বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে।প্রধানমন্ত্রী ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ১৬তম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) প্লেনারি সেশনে বক্তৃতাকালে এ কথা বলেন।খবর: বাসস।‘আঞ্চলিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরি’ উল্লেখ করে শেখ হাসিনা এ অঞ্চলের জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোর সহায়তায় ‘আর্টিক পরিষদের’ আদলে ‘হিমালয় পরিষদ’ গঠনের জন্য সার্কভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান।আর্টিক পরিষদ একটি উচ্চপর্যায়ের আন্তসরকারসংক্রান্ত ফোরাম। এটি ১৯৯৬ সালে সুমেরু অঞ্চলের আদিবাসী সম্প্রদায় ও অন্যান্য অধিবাসীদের অভিন্ন বিষয়গুলো, বিশেষ করে টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণসহ এ অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা, সমন্বয় ও যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে গঠিত হয়। এর সদস্য দেশগুলো হচ্ছে কানাডা, রাশিয়া, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, যুক্তরাষ্ট্র, সুইডেন ও ফিনল্যান্ড।কোপেনহেগেনে সিওপি-১৫ বৈঠকের কয়েক মাস পর সার্কের দুই দিনের এই শীর্ষ সম্মেলনে সার্কের নেতারা ‘কনভেনশন অন কো-অপারেশন অন এনভায়রনমেন্ট’ নামে গুরুত্বপূর্ণ যে চুক্তি করতে যাচ্ছেন, তারই প্রেক্ষাপটে বাংলাদেশ এ প্রস্তাব করেছে। থিম্পুর কেন্দ্রস্থলে ঐতিহ্যবাহী পার্লামেন্ট ভবনে অনুষ্ঠানরত এ শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘ঘন ঘন ঘূর্ণিঝড়, বন্যাসহ ভূকাঠামোর বিরূপ পরিবর্তনের কারণে আমাদের অর্থনৈতিক অগ্রগতি, দারিদ্র্য বিমোচন প্রচেষ্টা ও সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।’ এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক উভয় পর্যায়ে সামগ্রিক উদ্যোগ জরুরি বলে তিনি মতপ্রকাশ করেন।প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের শেষ দিকে মেক্সিকো সিটিতে অনুষ্ঠেয় সিওপি-১৬-এর গুরুত্বপূর্ণ বৈঠকে বিশ্ব নেতদের কার্বন গ্যাস নিঃসরণ হ্রাস, তহবিল নিশ্চিত ও প্রযুক্তির বিষয়ে কঠোর অঙ্গীকার করতে হবে।তিনি আশা করেন, এ বিষয়ে প্রস্তাবিত হিমালয় পরিষদ সার্কভুক্ত দেশগুলোর সমন্বিত উদ্যোগ নিশ্চিত করবে।প্রধানমন্ত্রী অভিযোজন পদক্ষেপ বিষয়ে সুপারিশের জন্য আন্তর্জাতিক অভিযোজন ও গবেষণা কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব করেন। তিনি বলেন, এটি স্থাপনের জন্য বাংলাদেশ হতে পারে উপযুক্ত জায়গা, কারণ বাংলাদেশের রয়েছে দীর্ঘদিনের অভিযোজন অভিজ্ঞতা। এ কেন্দ্রের মাধ্যমে বৈজ্ঞানিক তথ্য, পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি অভিজ্ঞতাবিনিময় এবং সংশিষ্ট সার্ক আঞ্চলিক কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যেতে পারে।এ ছাড়া এটি ‘সার্ক কনভেনশন অন কো-অপারেশন অন এনভার্নমেন্ট’ বাস্তবায়নেও সহায়ক হবে। খবর: বাসস।