হিযবুত তাহরীর নতুন নামে কর্মকাণ্ড চালাচ্ছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর তাদের নাম পরিবর্তন করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। হিযবুত তাহরীর এসব কর্মকাণ্ড খতিয়ে দেখবে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অর্থ উৎস খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এসব তথ্য জানান।এ সময় স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ইসলামী ব্যাংক যে মুনাফা পেয়ে থাকে, তার আট শতাংশ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে স্থানাস্তর করে। আর দুই শতাংশ ব্যাংকে জমা রাখে। ফাউন্ডেশনে যে মুনাফা পাঠানো হয় সেই টাকা জঙ্গিবাদে ব্যবহূত হচ্ছে কি না, তা খতিয়ে দেখার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। এ মুনাফার অর্থ ফাউন্ডেশনে জমা না করতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।