হিযবুত তাহরীর সন্দেহে গ্রেপ্তার চিকিত্সকের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে গ্রেপ্তার ইউনাইটেড হাসপাতালের হূদরোগ বিভাগের চিকিত্সক গোলাম হায়দার রসুল জামিন পেয়েছেন।আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।আদালত এক লাখ টাকা মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় গোলাম হায়দার রসুলের জামিন মঞ্জুর করেন। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক। তিনি আদালতকে জানান, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ ধারায় মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়ার বিধান রয়েছে। কিন্তু এ মামলা দায়েরের ক্ষেত্রে তা করা হয়নি। এ জন্য আসামি জামিন পেতে পারে।গত ২৩ জানুয়ারি গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জঙ্গি তত্পরতার অভিযোগে গোলাম হায়দার রসুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাসার বিভিন্ন কক্ষ থেকে বিপুলসংখ্যক প্রচারপত্র, হিযবুত তাহরীরের প্রকাশিত বই ও খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান উদ্ধার করা হয়।