হিযবুত তাহরীরের উপদেষ্টা গোলাম মাওলা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাঁটাবন এলাকা থেকে গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের পুলিশের উপকমিশনার (উত্তর) মাহাবুবর রহমান প্রথম আলোকে জানিয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা জানান, গত মার্চ মাসে উত্তরা থানায় দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। একই মামলার প্রধান আসামি হিযবুত তাহরীরের মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন আহমেদ আগেই গ্রেপ্তার হয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন আহমেদ গোলাম মাওলার নাম বলেছেন।