হিযবুত তাহরীরের তিন সদস্য ২ দিনের রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে গতকাল রাতে গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের তিন সদস্যকে আজ রোববার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ তাঁদের ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায়। বিচারক ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল রাতে শাহবাগ থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন ফিন্যান্স তৃতীয় বর্ষের ছাত্র আবদুল হাই, হিসাববিজ্ঞান তৃতীয় বর্ষের মহসিন হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের নয়ন। তাঁরা সূর্যসেন হলের আবাসিক ছাত্র। তাঁদের কক্ষ থেকে বেশ কিছু প্রচারপত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়।হিযবুত তাহরীরের তিন সদস্য ২ দিনের রিমান্ডেআদালত প্রতিবেদকঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে গতকাল রাতে গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের তিন সদস্যকে আজ রোববার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ তাঁদের ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায়। বিচারক ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল রাতে শাহবাগ থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন ফিন্যান্স তৃতীয় বর্ষের ছাত্র আবদুল হাই, হিসাববিজ্ঞান তৃতীয় বর্ষের মহসিন হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের নয়ন। তাঁরা সূর্যসেন হলের আবাসিক ছাত্র। তাঁদের কক্ষ থেকে বেশ কিছু প্রচারপত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়।