হিযবুত তাহরীরের দুই সদস্য দুই দিনের, ছয়জন এক দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের গ্রেপ্তার হওয়া আট সদস্যের দুজনকে দুই দিনের এবং বাকি ছয়জনকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।পুলিশ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গতকাল দুপুরে গ্রেপ্তার হওয়া ওমর ফারুক ও শিফাত নামের দুজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে মিরপুর থানা পুলিশের গ্রেপ্তার করা আল-মামুন, শাহেদ, সুপ্রিম, মাহবুবুল ইসলাম, মানিকুজ্জামান ও স্বাধীনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত তাঁদের প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।