হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন আহমেদকে পৃথক দুই মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁর অপর তিন সহযোগী অন্য মামলায় কারাগারে থাকায় আদালত ২২ এপ্রিল তাঁদের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রোকসানা বেগম হ্যাপি মহিউদ্দিনকে এক মামলায় দুই দিনের এবং অপর একটি মামলায় এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।এর আগে দুপুরে মহিউদ্দিনকে পৃথক দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় উত্তরা থানার পুলিশ। বাকি তিনজনকে অপর একটি মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। পরে শুনানি শেষে আদালত রিমান্ডের এই আদেশ দেন।