হিযবুত তাহরীরের মোরশেদুল আরও ২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের যুগ্ম সমন্বয়কারী কাজী মোরশেদুল হককে আরও দুই দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।তিন দিনের রিমান্ড শেষে উত্তরা মডেল থানা পুলিশ মোরশেদুলকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।মহানগর হাকিম সৈয়দা মিনহাজউল মুনীরা দুটি মামলায় এক দিন এক দিন করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত বৃহস্পতিবার মোরশেদুলকে ওই দুটি মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।