হিযবুত তাহরীরের যুগ্ম সমন্বয়কারী মোরশেদুল তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের যুগ্ম সমন্বয়কারী কাজী মোরশেদুল হককে তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। উত্তরা মডেল থানা পুলিশ মোরশেদুলকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় তাঁকে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। মহানগর হাকিম রোকসানা আক্তার একটিতে দুই দিনের ও অন্যটিতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের তিন সদস্য তানভীর আহমেদ, তাওহীদুল আলম ও সাইদুর রহমানকে দুই দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আদেশ দেন একই আদালত।আগে গ্রেপ্তার হওয়া হিযবুতের এ তিন জঙ্গিকে সংগঠনটির প্রধান সমন্বয়ক মহিউদ্দীন আহমেদের বিরুদ্ধে উত্তরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১৯ এপ্রিল গ্রেপ্তার দেখানো হয়। ওই দিনই এ মামলায় তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।আজ বৃহস্পতিবার রিমান্ডের আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রোখসানা আক্তার তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।