হিযবুত তাহরীরের ১৬ কর্মী চার দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরের আটক ১৬ কর্মীকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে পৃথক দুটি মামলায় তাঁদের রিমান্ড মঞ্জুর করা হয়।আদালতে পল্টন থানা পুলিশ পৃথক দুই মামলায় ১০ দিন করে তাঁদের ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত এক মামলায় তিন দিন ও অন্য মামলায় এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।১৩ আগস্ট রাজধানীর পুরানা পল্টনে হিযবুত তাহরীরের নেতা-কর্মীরা বিক্ষোভ-মিছিল বের করেন। এ সময় মিছিলে বাধা দিতে গেলে পুলিশের ওপর হামলা চালান হিযবুতের কর্মীরা। এতে দুই কর্মকর্তাসহ পুলিশের সাত সদস্য আহত হন। পুলিশ বিক্ষোভ মিছিল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করে।