হিযবুত তাহরীরের ৩৫ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পান্থপথের আশিয়ানা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে গতকাল রোববার নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন হিযবুত তাহরীরের ৩৫ জন কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল ইফতারের সময় র‌্যাব-২ ও র‌্যাবের গোয়েন্দা শাখা যৌথভাবে এই অভিযান চালায়। আজ সোমবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে হাজির করা হয় হিযবুত তাহরীরের ওই কর্মীদের। সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইফতার মাহফিলের নামে একত্র হয়েছিলেন। তাঁদের নিয়ে রাতভর ঢাকার ২১টি জায়গায় অভিযান চালিয়ে হিজবুত তাহরীরের বিপুলসংখ্যক প্রচারপত্র, পুস্তিকা, ম্যাগাজিন ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়। সোহায়েল আরও বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, সফটওয়্যার প্রকৌশলীসহ শিক্ষার্থী। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।